সুনামগঞ্জ-৪ আসনে এডভোকেট নুরুল ইসলাম নুরুল জনসংযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বর্তমান আহবায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট নুরুল ইসলাম নুরুল জনসংযোগ করেছেন।
তিনি বুধবার দিনব্যপী জেলার সদরের লীলপুর বাজার, গোদেরগাও, কাঠরই, মদনপুরসহ বিভিন্ন বাজারে দিনভর গণসংযোগ করে ৩১ দফা লিফলেট বিতরণ করেন।
এসময় তিনি বলেন, ফ্যাসিসরা দেশ ছেড়ে পালিয়ে গেছে। তাদের অপকর্মের ফল পেয়েছে। এই দেশের মানুষ এই ফ্যাসিস আওয়ামীলীগ ও তাদের নেতা কর্মীদের লুটপাট জুলুমের শিকার হয়েছিল। সাধারণ মানুষ মন খোলে কথা বলতে পারছে এখন।
আমাদের উপর ১৭ বছর আওয়ামীলীগ সরকার মামলা, হামলা, অত্যাচার, জেল জুলুম করেছে। বাড়ি ঘরে থাকতে দেয় নি। আজ তারাই ঘর বাড়ি শুধু নয় দেশ ছেড়ে পালিয়ে গেছে৷ তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে আসবেন। তার হাতেই বাংলাদেশ নিরাপদ। আগামী দিন গুলোতে তারেক রহমানের ৩১ দফা সবার মনের কথা ও চাওয়া পাওয়া কথাই বলা হয়েছে তাই এর বাস্তবায়ন করতে হবে। এসময় তার সাথে জেলা বিএনপি নেতাকর্মী সমর্থক গন উপস্থিত ছিলেন।
