বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বানিয়াচং শাখার সম্মেলন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বানিয়াচং শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) শাখা কমিটির সাধারণ সম্পাদক আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলে জেলা কমিটির সহ- সম্পাদক কমরেড আজমান আহমেদ। সভায় সকলের উপস্থিতিতে বানিয়াচং কমিউনিস্ট পার্টি নতুন শাখা কমিটি গঠন করা হয়।

এতে পার্টির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান কমরেড আতাউর রহমান মিলন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জিতু মিয়া, আবুবক্কর, নির্মল দেব, আব্দুল ওয়াহেদ এবং জাবির আহমেদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন