হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের জমিয়ত মনোনীত এমপি পদপ্রার্থী মুফতী এখলাছুর রহমান রিয়াদ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় বানিয়াচং জনাব আলী ডিগ্রি কলেজ পরিদর্শন করেছেন। কলেজের হলরুম ও ক্লাসরুমে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তিনি শিক্ষকদের সঙ্গে শিক্ষাক্ষেত্রে উন্নয়ন, শিক্ষার্থীদের শিক্ষা ও প্রেরণা বৃদ্ধির বিষয় আলোচনা করেন এবং সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন মাওলানা শায়খ সিরাজুল ইসলাম, মাওলানা শায়খ ইকবাল হুসাইন, মুফতী আহমদ আলী, হাফিজ মাওলানা শহিদুল ইসলাম, হাজী ইমরান আহমদ, মাওলানা শেখ বশীর আহমদ, হাফিজ মাওলানা তাওহীদুল ইসলাম, হাফিজ এনামুল হক, মাওলানা ইমরান আহমদ উসমানী, তাফাজ্জুল হক, মুহাম্মদ জাবের আহমদ, মুহাম্মদ ওহী আহমদ প্রমুখ।
এ সময় জমিয়তের প্রার্থী মুফতী রিয়াদ শিক্ষাক্ষেত্রে উন্নয়ন ও শিক্ষার্থীদের প্রেরণা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন এবং সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
