বানিয়াচংয়ে ঢাকা টঙ্গীতে তাবলীগ জামায়াতের কর্মীদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ

হবিগঞ্জের বানিয়াচং বড়বাজারে ঢাকা টঙ্গীতে তাবলীগ জামাতের কর্মীদের হত্যার প্রতিবাদে বানিয়াচং উপজেলার বি‌শিষ্ঠ আ‌লে‌মেদ্বীন শায়খ মাওলানা মখ‌লিছুর রহমা‌নের সভাপ‌তি‌ত্বে এবং মাওলানা মুনতা‌ছির আল‌মের পরিচালনায় বা‌নিয়াচং‌য়ের শত,শত মুসলিম জনতাকে নিয়ে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) এশারের নামাজের পর স্হানীয় দারুণ কোরান মাদ্রাসা মাঠে মুসল্লীগন নামাজ শেষে একত্রিত ভাবে একটি মিছিল বের করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্হানীয় শহীদ মিনারে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উক্ত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মাওলানা মখ‌লিছুর রহমান ,মাওলানা গোলাম কা‌দের, বানিয়াচং মারকাজের আমীর মাওলানা সোহানুর ইসলামসহ আরও অনেকে।

এছাড়াও উপস্থিত ছিলেন অনেক হুজুরগন।

বক্তরা বিক্ষোভ মিছিল শেষে তাদের বক্তব্যে বলেন,টঙ্গীতে হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত দ্রুত গ্রেফতার করে তাদেরকে শাস্তির আওতায় আনার দাবি জানান।আর না হলে সামনে বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়ার হুশিয়ারী উচ্চারণ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন