বানিয়াচংয়ে নবাগত ওসির সাথে জমিয়ত নেতৃবৃন্দের মতবিনিময়

হবিগঞ্জের বানিয়াচং থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওসির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় জমিয়তের নেতৃবৃন্দ নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান। পাশাপাশি বানিয়াচং থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময়কালে ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “বানিয়াচংয়ে মাদক, জুয়া, চুরি, ডাকাতি ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সবসময় কাজ করছে। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জমিয়ত নেতৃবৃন্দের সহযোগিতা আমাদের কার্যক্রমকে আরও বেগবান করবে।”

মতবিনিময়ে উপস্থিত ছিলেন—উপজেলা সভাপতি মাওলানা মখলিছুর রহমান, সহ সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী, সাধারণ সম্পাদক মুফতি আমির উদ্দিন, মাওলানা ইকবাল হোসাইন, মাওলানা নাসির উদ্দীন সৌরভ, মাওলানা মসিহুর রহমান, মুফতি সাব্বির আহমদ শিব্বির, মাওলানা বশির আহমদ, মাওলানা ইমরান আহমদ, মাওলানা শাহ আলম, মাওলানা সাইফুর রহমান প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন