বানিয়াচংয়ে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প উ‌দ্বোধন


হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরে মানবিক বাানিয়াচং সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা এবং ছানি অপারেশন চক্ষু শিবির ক্যাম্পিং এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলা মেধাবিকাশ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মানবিক বানিয়াচংয়ের আহ্বায়ক ফরহাদ হোসেন বকুলের সভাপতিত্বে এবং সংগঠনের অন্যতম সদস্য সাংবাদিক ডা. সাহিদুর রহমান ও ফজলে এলাহীর যৌথ পরিচালনায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকার বিভাগীয় ক‌মিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল রহমান, ওসি গোলাম মোস্তফা, কৃষি অফিসার এনামুল হক, দৃষ্টি উন্নয়ন সংস্থা ঢাকার নির্বাহী পরিচালক অধ্যাপক ডা.শাহিন রেজা চৌধুরী,বিএসডি মহিলা মাদ্রসার প্রিন্সিপাল মাওলানা মোবাশ্বির আহমদ প্রমুখ।

প্রধান অতিথির ব্যক্তব্যে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উ‌দ্দিন আহমদ চেীধুরী বলেন, আমি বানিয়াচংয়ের সন্তান, এই মান‌বিক কাজে অংশগ্রহন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। বানিয়াচংয়ের মানুষের জন্য ‌যে কোন মানবিক কাজে আমাকে আপনাদের পা‌শে পাবেন। যারা এই মানাবিক কা‌জ এর আয়োজন করছে এবং সহযোগিতা করছে তাদেরকে ধন্যবাদ জানান তিনি।

ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রায় ৫ শতাধিক বিভিন্ন পর্যায়ের চক্ষু রোগীদের ব্যবস্থাপত্র, চশমা ও ওষুধ সরবরাহ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন