বানিয়াচংয়ে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১৪ নং ইউনিয়ন বিএনপির ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে বিথঙ্গল চেয়ারম্যান বাড়ি কিন্ডারগার্টেন স্কুল মাঠে আয়োজিত এ কর্মী সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মধু মিয়া তালুকদার। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা মুজিবুল হোসেন মারুফ, ফরহাদ হোসেন বকুল, জেলা বিএনপির সাবেক সদস্য আকাদ্দস হোসেন তালুকদার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহির হোসেন, সহসভাপতি আমজাল হোসেন, সহসভাপতি মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক মখলিছুর রহমান আবু, দপ্তর সম্পাদক সাদিক মিয়া, প্রচার সম্পাদক ওয়াহিদুল মুরাদ, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল আহমদ, উপজেলা বিএনপি সদস্য শেখ সেবুল মিয়া।

এছাড়াও বক্তব্য রাখেন ফজিজুল ইসলাম, রুহুল আমীন চৌধুরী, সামায়ুমন ইসলাম, জাহিদুল ইসলাম, হারুন মিয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, “বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে সুকৌশলে নির্বাচন বানচালের চেষ্টা সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে। আগামী নির্বাচনে বিএনপির ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের অগ্রযাত্রা নিশ্চিত করতে হবে।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন