বানিয়াচংয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলা সদরে চানপাড়াস্থ বিএন‌পির উপজেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহির ‌হোসাইনের বাসভব‌নস্থ সংলগ্ন মাঠে আয়োজিত এ সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোস্তফা আলহাদী সভাপতিত্বে এবং উপজেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহির হোসাইনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি‌ কে গউছ। এ সময় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জি‌কে গউছ বলেন, “আমাদেরকে সব ধরনের কুসংস্কার, পক্ষপাত ও হিংসা-বিদ্বেষ থেকে দূরে থেকে দল‌কে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নি‌য়ে যে‌তে হবে। আগামী পহেলা সেপ্টম্বর দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের জন্য প্রত্যেক নেতাকর্মীকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।”

সভায় বক্তারা, প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে সব কার্যক্রম সফল করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, বিএনপি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের দল। এ দলের মূল শক্তি হলো সাধারণ জনগণ, আর সেই শক্তির ভিত্তিতেই বিএনপি সর্বদা গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন