বানিয়াচংয়ে মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তিকারী পাপন চন্দ্র গ্রেপ্তার

বানিয়াচংয়ের গোপমহল্লার এলাকায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি ও গালি দিয়ে সামাজিক যোগা‌যোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পাপন চন্দ্র নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পাপন চন্দ্র ১নং ইউনিয়নের গোপমহল্লা গ্রামের ৭নং ওয়ার্ড এলাকার মনদ্বীপ গোপের পুত্র।

বুধবার (১৩আগস্ট) সন্ধ্যার পর গোপমহল্লা নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বানিয়াচং থানা পুলিশ জানায়, অভিযুক্ত পাপন গোপ প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি ও আপত্তিকর একটি মন্তব্যের পাশাপাশি বিভিন্ন নবী রাসুল ও অলি বুজুর্গ নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। তার ওই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে এতে সাধারণ মুসল্লিদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বুধব‌ার সন্ধ্যায় বড় বাজার ও বি‌ভিন্ন স্থানে বিক্ষোভ করে পাপনের শা‌স্তি দা‌বি করছে। খবর পেয়ে বা‌নিয়াচং থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত পাপনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

বানিয়াচং থানার ও‌সি গোলাম মোস্তফা জানান, আইনশৃঙ্খলার বিষয়টি বিবেচনা করে পাপন গোপ‌ নামের যুবককে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত পাপনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন