আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ -২ (বানিয়াচং আজমিরীগঞ্জ) আসনে জমিয়ত মনোনীত খেজুর গাছ প্রতীকে এমপি পদপ্রার্থী মুফতী এখলাছুর রহমান রিয়াদ আনুষ্ঠানিক পথসভা করেন।
সোমবার (১১ আগস্ট) বিকাল ৫টায় বানিয়াচং উপজেলাধীন ৬নং কাগাপাশা ইউনিয়নে আনন্দ বাজার ও মিলন বাজারে হাজার হাজার জনতার উপস্থিতিতে খেজুর গাছের পথসভা অনুষ্ঠিত হয় ।
এতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচংআজমিরীগঞ্জ) আসনের জমিয়ত মনোনীত খেজুর গাছ প্রতীকে এমপি পদপ্রার্থী মুফতী এখলাছুর রহমান রিয়াদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখার সভাপতি মাওলানা শায়খ মুখলিছুর রহমান, সহ সভাপতি মুফতী নাসির উদ্দীন সৌরভ, সমাজ সেবা সম্পাদক হাফিজ মাওলানা শাহ সালেহ আহমদ সাহেবজাদায়ে শায়খে গুনই (রহ.) হবিগঞ্জ জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক শেখ বশির আহমদ, বানিয়াচং উপজেলা যুব জমিয়ত সভাপতি হাফিজ মাওলানা তাওহীদুল ইসলাম সহ জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের উপজেলা এবং তৃণমূলের নেতৃবৃন্দ।
নেতাকর্মীরা জানান, মুফতী এখলাছুর রহমান রিয়াদ একজন আদর্শবান, কর্মঠ ও নিষ্ঠাবান তরুণ নেতা। ছাত্র রাজনীতি থেকে শুরু করে সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তারা আশা প্রকাশ করেন, এবারের নির্বাচনে ‘বিজয়ের নিশান’ উড়িয়েই তিনি জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান দেবেন।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে মুফতী এখলাছুর রহমান রিয়াদ বলেন, এই মনোনয়ন আমার ব্যক্তিগত নয়, এটি এলাকাবাসীর চেতনার প্রতিফলন। আমি বিশ্বাস করি, মানুষের দোয়া, ভালোবাসা ও আস্থা থাকলে বিজয় অবশ্যম্ভাবী। প্রার্থী ও তার সমর্থকরা জানান, আগামী দিনগুলোতে ইউনিয়ন পর্যায়ে ধারাবাহিক গণসংযোগ ও মতবিনিময় সভার আয়োজন করা হবে।
