হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রেনে কা হবিটা পড়ে ছেরাগ আলী (৭০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের কালুটুলা গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছেরাগ আলী কালুটুলা গ্রামের মৃত ওয়াব উল্লার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য দরবেশ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃষ্টির সময় ছেরাগ আলী মাছ ধরার উদ্দেশ্যে বাড়ির পাশে একটি ডোবায় যাচ্ছিলেন। পথটি ছিল রেল লাইনের পাশ দিয়ে। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি জানান, ছেরাগ আলী শ্রবণ প্রতিবন্ধী ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
