
বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদ জানিয়ে সিলেটের ফেঞ্চুগঞ্জের ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর ২০২৩ইং তারিখে বিকাল ৪টায় ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বর থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে গিয়ে সমাবেশে মাধ্যমে শেষ হয়।
৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের সভাপতি তাহসিন আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরান আহমদ এর পরিচালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাত সভায় বক্তব্য রাখেন, ফেঞ্চুগঞ্জ উপেজলা ছাত্রলীগের সভাপতি মোঃ সেকুল ইসলাম, সাধারণ সম্পাদক রুবেল আহমদ, ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের সহ-সভাপতি পাবেল আহমদ, শিপন আহমদ, জুবেদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান, রাসেল আহমদ, হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, নিমার আলী, নুর উদ্দিন, প্রচার সম্পাদক রাহিম আহমদ, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, সাংস্কৃতিক তানিম আহমদ, ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, শুকুর, সদস্য আল আমিন, রেজাউল ইসলাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা ডা: হিরা মিয়া, বাবুল মিয়া ও নাজমুল ইসলাম সহ মিছিল সমাবেশে ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি আল্লাহর ওয়াস্তের পার্টি। তাদের কোনো ভিত্তি নেই। তারা হাওয়ায় ভেসে চলে। জনগণ থেকে তারা আলাদা হয়েছে। দুর্নীতি মামলায় তাদের দলের সিনিয়র দুই নেতার বিরুদ্ধে সাজা হয়েছে। কাজেই তারা নির্বাচনের যোগ্য নয়। তাই তারা নির্বাচন থেকে সরে গিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা থাকতে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্রের জবাব দিতে প্রস্তুত রয়েছে ছাত্রলীগ।