- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

বিমান দুর্ঘটনায় নিহতের ঘটনায় বিশ্বনাথ প্রেসক্লাবের শোক

২১ জুলাই সোমবার দুপুরে রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের উপর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বিমানের পাইলটসহ ২০ জন শিক্ষার্থী মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করায় বিশ্বনাথ প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছে। এক শোক বার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। পাশাপাশি এ দুর্ঘটনায় প্রায় দুইশত গুরুতর আহত শিক্ষক ও শিক্ষার্থীদের দ্রুত সূস্থতা কামনা করেছে বিশ্বনাথ প্রেসক্লাব।

শোক প্রকাশ কারীরা হলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি মোঃ রহমত আলী,মিজানুর রহমান মিজান, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, জাকির হোসেন কয়েছ ও তজম্মুল আলী রাজু, বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু ও এমদাদুর রহমান মিলাদ, বর্তমান কোষাধ্যক্ষ জামাল মিয়া, সাবেক কোষাধ্যক্ষ মাওলানা শহিদুর রহমান, অসিত রঞ্জন দেব, সদস্য নূর উদ্দিন, আবুল কাশেম, মোহাম্মদ নূরুল ইসলাম, আহমদ আলী হিরন, শফিকুল ইসলাম সফিক, আব্দুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, ফারুক আহমদ ও মাজহারুল ইসলাম সাব্বির।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন