রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
সোমবার (২২ জুলাই) দুপুরে সংগঠনটির সভাপতি অধ্যাপক মো. আশরাফ উদ্দিন ও সাধারণ অধ্যাপক শাহ মো. আতিকুল হকের সই করা এ সংবাদ বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, নজিরবিহীন এ মর্মান্তিক ঘটনায় আমরা শাহজালাল বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম স্তব্ধ, ভাষাহীন ও বেদনাহত। এ দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
এছাড়াও, আহতদের সুচিকিৎসা নিশ্চিতকরণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি দেশের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতারা।
