
৩য় ধাপে ৬ষ্ঠ বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচন বৈরি আবহাওয়ার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে পুনরায় চমক দেখিয়ে বিজয়ের মালা পড়ে নির্বাচন হেলিকপ্টার প্রতীকের প্রার্থী আবুল কাশেম পল্লব।
বিয়ানীবাজার উপজেলা নির্বাচনে কেন্দ্র ভিত্তিক ফলাফলে বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম পল্লব পুনরায় বিজয়ী হয়েছেন। ৮৯টি কেন্দ্রের সবকয়টির কেন্দ্র ভিত্তিক ঘোষিত ফলাফলে আবুল কাশেম পল্লব এর হেলিকপ্টার প্রতীক ২০১৯৩ ভোট পেয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি শালিক পাখি প্রতীকের গৌছ উদ্দিন পেয়েছেন ১৮৫৬০। এছাড়া মোটর সাইকেল প্রতীকের দেওয়ান মাকসুদুল ইসলাম ১৬০১১ ভোট ও টেলিফোন প্রতীকের আতাউর রহমান খান পেয়েছেন ৪৯৫৭ ভোট।