বিশ্বনাথে উলামা মাশায়েখ সম্মেলন আগামীকাল

বর্তমান প্রেক্ষাপটে আলেম সমাজের করণীয় শীর্ষক আলোচনা ও উলামা সম্মেলন আগামীকাল (১২ জুলাই) শনিবার সকাল ১০টায় বিশ্বনাথ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে।

উলামা মাশায়েখ পরিষদ বিশ্বনাথের উদ্যোগে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেআগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার নায়েবে আমীর এবং কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য অধ্যাপক আব্দুল হান্নান।

উলামা মাশায়েখ পরিষদ বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল বাকী ও সহ সভাপতি মাওলানা হাবিবুর রহমান মুঠোফোনে সাংবাদিককে এ বিষয়টি জানিয়েছেন।

উক্ত আলোচনা ও উলামা সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন দায়িত্বশীল ও উপজেলার বিভিন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং উলামা মাশায়েখবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন