
সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল কুরআন ফয়েজে আম মাদ্রাসা মিরেরচরের বার্ষিক ইসলামি সম্মেলন ও মাওলানা শায়খ ওয়ারিছ উদ্দিন (রহ.) মাওলানা শামসুল ইসলাম (রহ.) স্মরণে দোয়া মাহফিল, স্মৃতিস্মারক উন্মোচন এবং আন্তর্জাতিক নাশিদ অনুষ্ঠান আগামী ২৫শে জানুয়ারি মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
এতে শীর্ষ স্থানীয় উলামায়ে কেরাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং কলেরব শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দসহ দেশের জাতীয় পর্যায়ের নাশিদ শিল্পীগন উপস্থিত থাকবেন।
উক্ত মাহফিলকে সফল করার লক্ষ্যে সম্প্রতি মাদ্রাসা মিলনায়তনে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এক আলোর সভায় আয়বায়ক কমিটি গঠন করা হয়েছে। মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী মাওলানা ওবায়দুল হককে আহবায়ক মাওলানা হোসাইন আহমদ মাওলানা ওয়ারিছ উদ্দিন ও মাওলানা ছানাওয়ার আলীকে যুগ্ম আহবায়ক, মাওলানা আব্দুল মতিনকে সদস্য সচিব ও মাওলানা ফখরুল ইসলাম, মোহাম্মদ আব্দুল ওয়াহিদ ও মোহাম্মদ মুজাম্মিল আলীকে যুগ্ম সদস্য সচিব এবং মাওলানা শাসসুল ইসলাম মাখন, মাওলানা আব্দুল মুমিন, মাওলানা আনসার আলী, মাওলানা জিয়াউল ইসলাম, হাফিজ আমিনুল ইসলাম, আব্দুল ওয়াদুদ, আব্দুল হাফিজ, জুনাব আলী, মাওলানা মুসলেহন উদ্দিন, মাওলানা হাবিবুর রহমান, মোহাম্মদ খালেদ মিয়া, মাওলানা সাজিদুর রহমান, মইনুল ইসলাম, মাওলানা ফারহান আহমদ, মোহাম্মদ হাবিবুর রহমান, বাবুল ইসলাম, সফিকুল ইসলাম, সোহেব মিয়া, ফয়জুর রহমানকে সদস্য করে এ কমিটি গঠন করা হয়।
এ উপলক্ষে আগামী শনিবার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে এবং সকলের উপস্থিতি কামনা করেছেন আহবায়ক কমিটি।