
সিলেটের বিশ্বনাথে সারদীয় দূর্গাৎসব উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন বিশ্বনাথ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। শনিবার (১২ অক্টোবর) রাতে উপজেলা ও পৌর শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করা হয়।
পূজামন্ডপে আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বেচ্ছাসেবক টিমসহ মন্ডপের পরিবেশগত বিভিন্ন দিক পরিদর্শন শেষে মন্ডপের পরিদর্শন খাতায় অভিমত লিখে সাক্ষর করেন প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আলী শিপন।
এ সময় তাদের সাথে ছিলেন কার্য নির্বাহী সদস্য তজমুল আলী রাজু, সদস্য আব্দুস সালাম মুন্না, সুজিত দেব।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, বিশ্বনাথ সদর দূর্গাপূজা কমিটির সভাপতি সুব্রত ধর বাপ্পি, সাধারন সম্পাদক রিপন দাস, শ্রী শ্রী শনি মন্দির দূর্গাপূজা কমিটির সভাপতি বিজয় চন্দ্র দে, সাধারন সম্পাদক কানু রঞ্জন দে, সংগঠক দিলোয়ার হোসেন , আনছার আলী।
উল্লেখ্য, সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব। বিশ্বনাথ উপজেলার ২৫টি পূজামন্ডপে চলছে।