- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

বিশ্বনাথে পৃথক দুটি উন্নয়ন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন

বিশ্বনাথ ও ওসমানীনগর আসনের সংসদ সদস্য মোকাব্বির খান বলেছেন সরকারের গ্রহন করা উন্নয়ন প্রকল্পগুলো যাতে সঠিতভাবে বাস্তবায়িত হয় সেদিকে স্বজাগ দৃষ্টি রাখতে হবে রাষ্ট্রের মালিক জনগণকে।

জীবনের শেষ সময় পর্যন্ত নিজের উপর অর্পিত দায়িত্বগুলো সততা ও নিষ্ঠার সাথে পালনের পাশাপাশি মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে সকল অনিয়ম-দূর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করে যাব। ১৭ অক্টোবর মঙ্গলবার বিশ্বনাথে প্রায় ১২ কোটি ৫৭ লাখ টাকার উন্নয়ন কাজের পৃথক ভিত্তিপ্রস্থর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি।

প্রকল্পগুলোর মধ্যে প্রায় ৯ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ‘লামাকাজী-রামপাশা-বিশ্বনাথ-রশিদপুর সড়ক’র সংস্কার কাজ ও প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে বিশ্বনাথ-পীরেরবাজার-জগন্নাথপুর সড়কের পৌর এলাকার আঙ্গারুকা ব্রীজ নির্মাণ কাজ। পৌর এলাকার আঙ্গারুকা ব্রীজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপনকালে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার, থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর জহুর আলী। দোয়া পরিচালনা করেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন। লামাকাজী বাজারে ‘লামাকাজী-রামপাশা-বিশ্বনাথ-রশিদপুর সড়ক’র সংস্কার কাজের ভিত্তিপ্রস্থর স্থাপনকালে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সড়ক ও জনপথ (সওজ)’র নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, শিক্ষক আমিনুল ইসলাম। দোয়া পরিচালনা করেন মুফতি সুয়াইব আহমদ। অনুষ্ঠানগুলোতে লামাকাজী ইউনিয়ন পরিষদের মেম্বার চমক আলী, প্রতাব পাল, আফজল হোসেন, শাহনুর হোসাইন, জসিম উদ্দিন, মহিলা মেম্বার সোহাদা বেগম, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের মেম্বার শফিক মিয়া, গণফোরাম নেতা নিজাম উদ্দিন, নজরুল ইসলাম আজাদ মেম্বার, সংগঠক হেলাল আহমদ, ফিরুজ আলী, তোফায়েল আহমদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন