বিশ্বনাথে স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় প্রবাসীসহ ৮ জনের মৃত্যুদণ্ড

সিলেটের বিশ্বনাথে বহুল আলোচিত চাউলধনী হাওরপাড়ে সংঘটিত স্কুলছাত্র সুমেল মিয়া (১৮) হত্যা মামলায় যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলমসহ ৮ জনের মৃত্যুদণ্ড ও ৭ জনকে যাবজ্জীবন দণ্ড দিয়েছেন আদালত।

গতকাল বুধবার দুপুরে সিলেটের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে এই রায় ঘোষণা করা হয়। আদালতের এপিপি কামাল হেসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া আরও ১৭ জন আসামিকে ২ বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।মামলায় মোট ৩২ জন আসামির মধ্যে ১ জন পলাতক থাকলেও বাকী সকলেই কারাবন্দী অবস্থায় আছেন।

আদালত সূত্র জানায়, বিশ্বনাথে ২০২১ সালের ১ মে চাউলধনি হাওরে নাজির উদ্দিনের ক্ষেতের জমি থেকে জোরপূর্বক মাটি তুলতে যান যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলম।এ সময় তাকে বাঁধা দিতে নাজির উদ্দিন গংরা এগিয়ে গেলে শুরু হয় বাকবিতন্ডা।এক পর্যায়ে গুলি চালান সাইফুল আলম।তার গুলিতেই নিহত হন সুমেল।এ ঘটনার একদিন পর নিহতের বাবা ইব্রাহিম আলী ওই আসামিদের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেন। (মামলা নং ৪, তারিখ ০৩।০৫।২০২১ ইং)।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন