
বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নের ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে হাজী তেরা মিয়া ৩য় প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা সম্পন হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর )সকালে উপজেলার কান্দিগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্টিত হয়।
আর্তমানবতার সেবায় নিয়োজিত সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্টের পরিচালনায় এ ভিত্তি পরীক্ষায় ইউনিয়নের ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পরীক্ষা পরিদর্শন করেন সাকিব ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী সেলিম আহমেদ,বিশ্বনাথ উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, মাওলানা আব্দুল হাই জিহাদি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) মোঃ সোহেল রানা, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান হাসান মাহমুদ রিপন।
এসময় আরো উপস্থিত ছিলেন, ট্রাস্টের বাংলাদেশ কমিটির সদস্যবৃন্দ,সাংবাদিক ,সংগঠক শিক্ষক সহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।