- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

বিশ্বনাথে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

সিলেটের বিশ্বনাথ পৌরসভায় দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত এসব হুইল চেয়ার বিতরণ করেন প্রধান অতিথি হিসেবে সমাজসেবক, শিক্ষানুরাগী ও সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) নির্বাচনী আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী,বিশিষ্ট সমাজ সেবক এইচ এম আখতার ফারুক, মাষ্টার ইমাদ উদ্দিন, মোহাম্মদ মতিউর রহমান,জাহেদুর রহমান,গিয়াস উদ্দিন সাদী,আব্দুল মালিক, জাহেদুর রহমান প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন