
৪ সেপ্টেম্বর সিলেট কোর্ট পয়েন্ট ও বন্দরবাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের হত্যাচেষ্টা মামলায় সিলেট নগরীর ২১নং ওয়ার্ড স্বেচ্ছসেবকলীগ সহ-সভাপতি একরাম হোসেন (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে ৪টায় সিলেট কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে শিবগঞ্জ খন্ডিকরপাড়া লামাপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত একরাম হোসেন (৩২), শিবগঞ্জ খন্ডিকরপাড়া লামাপাড়ার সাজ্জাত মিয়ার পুত্র।
তার বিরুদ্ধে সিলেট ইমন আহমদ নামের এক ব্যক্তি এই মামলাটি দায়ের করেন। এ মামলা তাকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, গত ৪ সেটম্বর কোর্ট পয়েন্ট ও বন্দরবাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ঘটনার শফিউল আলম চৌধুরী নাদেল সহ আসামি করে মামলা দায়ের করেন ইমন আহমদ এই মামলায় সহ একরাম আহমদ নামে একাধিক মামলা রয়েছে।
এসএমপির কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মুঠোফোন কল করলে তিনি জানান, বিস্ফোরক মামলা আসামি একরাম হোসেন কে সিয়েরা-০৩ অফিসার ফোর্সের সহায়তায় শাহপরান থানাধীন শিবগঞ্জ লামাপাড়া এলাকা হইতে গ্রেফতার পূর্বক বিধিমোতাবেক থানা হেফাজতে রাখা হয়েছে গতকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।