ভাগবাঁটোয়ারা ও প্রহসনের নির্বাচন বর্জন করুন: বাসদ

বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে।

অদ্য ২২ডিসেম্বর শুক্রবার বিকাল সাড়ে চারটায় চৌহাট্টা- আম্বরখানা এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে নেতৃত্ব দেন সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর, জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আহ্বায়ক মাছুমা খানম , সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের স আনোয়ার হোসেন, জাহেদ আহমদ, শফিকুল ইসলাম কাজল, কৃষক ফ্রন্টের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুমন বিশ্বাস, প্রমূখ।

গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন করে বর্তমান সরকার পুনরায় ক্ষমতাসীন হলে কর্তৃত্ববাদী -ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত হবে, জনগণের উপর দমন-পীড়ন, শোষণ -নির্যাতন বহুগুণে বাড়বে।এই ধরনের নির্বাচন জনজীবন ও জাতীয় চরিত্র -চেতনা ও সংস্কৃতির ভিত্তিমূলে আঘাত করে, গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্হাকে নির্বাসিত করে, মুক্তিযুদ্ধের মৌল চেতনা ও গণ আকাঙ্ক্ষাকেও পদদলিত করে। বক্তারা ভাগবাঁটোয়ারা ও প্রহসনের একতরফা নির্বাচন বর্জনের জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন