ঢাকা উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণ। মঙ্গলবার (২২ জুলাই) বাদ আসর নগরীর ইলাশকান্দি জামে মসজিদে উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে স্থানীয় মুসল্লী ছাড়াও উপস্থিত ছিলেন-তরুণ সমাজসেবক মইনুল ইসলাম, মামুন আহমদ মিন্টু, সাইদ মাহমুদ ওয়াদুদ, আলোর অন্বেষণ সভাপতি সাজন আহমদ সাজু, প্রকাশক জসিম উদ্দিন, মুক্তাদির আলম, আলোর অন্বেষণ’র দপ্তর সম্পাদক সোহেল আহমদ সোহাগ, ধর্ম সম্পাদক হাসান আহমদ সানি, বেলাল আহমদ, ইয়াসিন আহমদ মান্না, রিয়াজুল ইসলাম, মুহাম্মদ আব্দুল আলী ও মুহাম্মদ আহাদ প্রমুখ।
মর্মান্তিক এই বিমান দূর্ঘটনায় নিহত মাইলস্টোন কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতার কামনা করে মোনাজাত পরিচালনা করেন ইলাশকান্দি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আশারাফ আলী নিয়াজান আলী।
