মাধবপুরে অস্ত্র ও ফেনসিডিল উদ্ধার

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে সেনাবাহিনী। রবিবার ভোর ৫টার দিকে মাধবপুর আর্মি ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল এ অভিযান চালিয়ে উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, উপজেলার সোয়াবই গ্রামে ফুয়াদ হাসান সাকিব নামে এক অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে ধরতে গেলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান। পরে সেনাবাহিনীর সদস্যরা তার ভাগ্নে মাজহারুল ইসলাম রাব্বির বাড়িতে তল্লাশি চালিয়ে বাথরুমের ছাদের ওপর থেকে একটি দেশীয় বন্দুক (ঝগক ই২), তিনটি গুলি ও ১৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।

তল্লাশির সময় সেনাবাহিনীর উপস্থিতি আঁচ করতে পেরে রাব্বিও পালিয়ে যান। তিনি ওই গ্রামের জোনাব আলীর ছেলে। উদ্ধারকৃত অস্ত্র ও মাদক কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফার কাছে হস্তান্তর করা হয়েছে।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন অভিযান ও জব্দ করা মালামালের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন