মাধবপুরে আ.লীগ নেতা লোকমান গ্রেফতার 

হবিগঞ্জের মাধবপুরে আওয়ামী লীগ নেতা মো: লোকমান মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৮ মে) সন্ধ্যায় মাধবপুর পৌরসভার গাবতলী সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

লোকমান মিয়া আদাঐর ইউনিয়নের গোয়ালনগর গ্রামের তারা মিয়ার ছেলে ও ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, লোকমান মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা মামলার এজাহারনামীয় আসামি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন