হবিগঞ্জের মাধবপুরে ১৬০ পিস ইয়াবাসহ মানিক মিয়া (৪৮) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে চৌমুহনী ইউনিয়নে’র বেলাপুর গ্রামের তাহের মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (৮ মে) বিকাল সাড়ে ৫টার দিকে মাধবপুর উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়ির এস আই মিজানুর রহমান সহ পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের বাড়ইপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৬০ ইয়াবা ট্যাবলেট সহ মানিক মিয়াকে গ্রেপ্তার করেন।
মাধবপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
