মাধবপুরে কৃষকের মাঝে বীজ, সার-গাছের চারা বিতরণ

হবিগঞ্জের মাধবপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে শাকসবজির বীজ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফলমূলের চারা বিতরণ করেছে কৃষি বিভাগ। মঙ্গলবার (২৪ জুন) সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ বিন কাশেম। কৃষি কর্মকর্তা সজীব সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান, নোয়াপাড়া ইউ/পির চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, ইউপির চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ প্রমুখ।

অনুষ্ঠানে ২শ কৃষকের মাঝে বিভিন্ন শাকসবজির বীজ ও লেবু, তাল, আম, নিম, বেল, জাম ও কাঁঠালের চারা বিতরণের পাশাপাশি এক হাজার পাঁচশ জনের মাঝে জৈব সার বিতরণ করা হয়।

মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার বলেন, এদিন দুই হাজার ২শ ৫০ জন কৃষকের মাঝে প্রত্যেককে ৫ কেজি আমন বীজ ও ১০ কেজি করে এমওপি ও ডিএপি সার বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করেন প্রধান অতিথি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন