মাধবপুরে ছাত্রলীগ নেতা গ্রেফতার

হবিগঞ্জের মাধবপুরে ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৩ ফেব্রুয়ারী) রাত আড়াই টার দিকে মাধবপুর থানার এসআই শাহ নূর এর নেতৃত্বে পুলিশের এক দল উপজেলার ছাতিয়াইন ইউনিয়ন এর এক্তিয়ারপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলেন- মিজানুর রহমান উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ার পুর গ্রামের ফজলুর রহমানের ছেলে। তিনি ছাতিয়াইন ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ছিলেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল্লাহ আল মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। দ্রুত থানার কার্যক্রম শেষ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন