মাধবপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস পালিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে ঐতিহ্যবাহী খান্দুরা পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস আনন্দ র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী খান্দুরা পাক দরবার শরীফের পীরজাদা সৈয়দ শরীফুর রহমানের নেতৃত্বে সাতবর্গ টার্মিনাল এলাকা থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে নোয়াপাড়া বাজার ও ঢাকা সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে হালোয়াপাড়া মইলতা বাজার গিয়ে আনন্দ র‍্যালিটি শেষ হয়। জশনে জুলুমের অনুষ্ঠিত মাহফিল পরিচালনা করেন পীরজাদা সৈয়দ ওমর ফারুক।

এসময় উপস্থিত ছিলেন মাধবপুর প্রেমদাময়ী গার্লস হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক কাজী অলিউর রহমান খান, স্থানীয় সাবেক মেম্বার হাবিবুর রহমান হাবিব, প্রমূখ। মাহফিল শেষে মোনাজাতে লাখো ভক্তৃবৃন্দ-মুরিদান, আশেকান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।’ পরে মিলাদ কিয়াম ও তাবারুক বিতরণের মাধ্যমে সমাপ্ত হয়। ১২ রবিউল আউয়াল বাংলাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয় ।’ এই দিনটি বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও মৃত্যু দিবস হিসেবে মুসলিম মুসলিম উম্মাহ পালন করে থাকে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন