হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
রবিবার (২৯ জুন) দুপুর ১টায় মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের মহব্বতপুর এলাকায় ইজারা বিহীন ও অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী সাইমুম মিয়া কে এক লক্ষ টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম। সে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর এলাকার মনির মিয়ার ছেলে সাইমুম মিয়া।
এ অভিযানের সহযোগিতা করেছেন মনতলা অফিসের ভূমি সহকারী কর্মকর্তা ও বিজিবির একটি দল।
মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
