মানবিক করিডোরের প্রতিবাদে সুনামগঞ্জে এনডিএফ বিক্ষোভ

দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে মার্কিন পরিকল্পনায় ”মানবিক করিডোর” এর নামে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধে সম্পৃক্ত করা এবং বিদেশিদের হাতে বন্দর তুলে দেয়ার ষড়যন্ত্র চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল  ও সমাবেশ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)সুনামগঞ্জ জেলা কমিটি।

মঙ্গলবার বিকেল ৫ টায় সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ডে শ্রমিক কৃষকসহ বিভিন্ন  শ্রেনী পেশার মানুষ লাল পতাকা মিছিল করে।

মিছিলটি সুনামগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় আলফাত উদ্দিন চত্বরে এক সমাবেশে মিলিত হয়।

জতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রত্নংকুর দাস জহরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, সহ-সভাপতি আমির উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, সুনামগঞ্জ সদর উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মো: আব্দুর করিম প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন