কানাইঘাট উপজেলা প্রশাসন কানাইঘাট পৌর শহরে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬টি প্রতিষ্ঠানকে আর্থ দন্ড প্রদান করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে কানাইঘাট উপজেলার বিএসটিআই প্রতিনিধি সহ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার।
মোবাইল কোর্ট পরিচালনা কালে মাংস,ফল,মিষ্টি, সবজি,জুয়েলার্সের দোকান গুলোতে ব্যবহৃত ওজন পরিমাপক যন্ত্র যাচাই করা হয়।এতে ব্যত্যয় পরিলক্ষিত হলে ছয় টি প্রতিষ্ঠানকে ওজন ও পরিমাপ দন্ড আইন ২০১৮ অনুযায়ী অর্থদণ্ড প্রদান করা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।
