যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি আবেদ রাজাকে ফুলেল শুভেচ্ছা প্রদান

যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি এবং লন্ডন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবেদ রাজাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে আবেদ রাজা’র শ্বশুরালয় কামাল বাজার ধরগাও গ্রামে এ ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে।

ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা কৃষক দলের সদস্য সচিব হাজী তাজরুল ইসলাম তাজুল, লন্ডন মহানগর বিএনপি’র সহ-সভাপতি শরীফ উদ্দিন ভূইয়া বাবু, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল ইবনে রাজা, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. ইয়াছিন আহমদ ফাহিম, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সালেহ, যুবদল নেতা শেখ মেহদী হাসান, সিলেট জেলা ছাত্রদল নেতা আবু সাইদ আদনান সহ প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন