যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিয়ানীবাজারে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিয়ানীবাজারে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে রবিবার দুপুর দিনব্যাপী এই রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে অংশগ্রহণ করেন উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল করিম তাজুল, পৌর যুবদলের আহবায়ক ও সিলেট জেলা যুবদলের সহ সভাপতি হোসেন আহমদ দুলন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক দৌলা হোসেন সুভাস, যুগ্ম আহবায়ক ছাব্বির আহমদ, জানে আলম, বাবর আহমদ, আব্দুল গনি, সুহেল আহমদ, দিলাল উদ্দিন,নুরুল ইসলাম সুমন, লিমন আহমদ, নোমান উদ্দিন,সদস্য সাইফুর রহমান সাইফ, সরওয়ার খান, রাজন আহমদ, শাহিন আহমদ, মাহবুবুল আলম চৌধুরী মবু,শিপু,জাবুল হোসেন সহ আরো অনেকে।

এ সময় নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও তার দোসররা প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে অরাজকতা তৈরির চেস্টা করছে। যুবদল অতন্ত্র প্রহরীর মতো মাঠে আছে। থাকবে। তাদের মোকাবেলা করবে। তারা সারাদেশের যুবকদের যুবদলের পতাকা তলে একত্রিত হয় রুপান্তরের বাংলাদেশ প্রতিষ্ঠায় অংশ নেয়ার আহবান জানাই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন