- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

যেকোন স্কলারশিপ শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগায়: ড. রাগীব আলী

আইইইই লিডিং ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ এর উদ‍্যোগে ইউএনডিপি, গ্রামীনফোন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সহযোগিতায় ‘ফ্রন্টিয়ার টেকনোলজি স্কিল

বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গ‍্যালারী- ১ এ (৩০ এপ্রিল) “Scholarship Awarding Ceremony–Frontier Technology Skills” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে। যেকোন স্কলারশিপ শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগায় উল্লেখ করে তিনি ইইই বিভাগের শিক্ষার্থীদের এই বৃত্তি প্রাপ্তির জন‍্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন ‘ফ্রন্টিয়ার টেকনোলজি স্কিল বৃত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের আউটসোর্সিং কাজে এ বৃত্তি সহায়তা দিবে। এতে সহযোগিতা করার জন‍্য ফিউচারনেশনকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, প্রযুক্তিগত অগ্রগতিতে শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করছে আইইইই লিডিং ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ, যা খুবই প্রশংসনীয়।

পরিশেষে বিভিন্ন অনুষ্ঠানে এসে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেওয়ার জন‍্য তিনি দানবীর ড. সৈয়দ রাগীব আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইলেক্ট্রিক‍্যাল এন্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগের বিভাগীয় প্রধান মো. নিয়াজ মোর্শেদুল হকের সমন্বয়ে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম। ইইই বিভাগের ৩৫ তম ব‍্যাচের শিক্ষার্থী এবং আইইইই লিডিং ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চের চেয়ারপারসন সৈয়দা সালসাবিল ইসলাম আরিয়ার সঞ্চালনায় এতে আরো বক্তব্য প্রদান করেন আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া এবং ইউএনডিপি ফিউচারনেশন প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী আব্দুল হক কোরেশী। এসময় লিডিং ইউনিভার্সিটির ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, পরিচালকরা অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ এবং ইইই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানের প্রথম পর্বে আনুষ্ঠানিক বৃত্তি প্রদান অনুষ্ঠানের উপর আলোকপাত করেন ইউএনডিপি ফিউচারনেশন প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী আব্দুল হক কোরেশী। অনুষ্ঠানটি শুরু হয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের প্রভাষক এবং IEEE LUSB-এর কাউন্সেলর মিসেস আফসানা বেগমের উষ্ণ স্বাগত বক্তব্যের মাধ্যমে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন