লামাকাজী ইউপির দুটি ওয়ার্ডে জামায়াতের জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত

সিলেটের বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে ৯নং ওয়ার্ডের আকিলপুর গ্রামে অনুষ্ঠিত জনশক্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর ও সিলেট ২ আসনে জামায়াত মনেনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।

ওয়ার্ড জামায়াতের সভপতি মোহাম্মদ আলা উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুল কাদিরের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী, বায়তুল মাল সম্পাদক আশিকুর রহমান, লামাকাজী ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল আলী,মহানগর জামায়াতের আনিসুর রহমান আল আমীন, লামাকাজী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জুয়েল আহমদ, ফয়ছল আহমদ, আবু তুরাব, মাধব আচার্য্য প্রমূখ।

এর আগে স্থানীয় ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জনশক্তি সমাবেশ মঙ্গলগিরী গ্রামে অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন