
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজি অনুষদের যৌথভাবে ডিন’স অ্যাওয়ার্ড পেয়েছেন ১৭ জন গবেষক।
তিনটি ক্যাটাগরিতে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে মিনি অডিটোরিয়ামে ‘ডিনস অ্যাওয়ার্ড ফর রিসার্চ এক্সসিলেন্স-২০২২’ অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। শিক্ষকদের গবেষণা উৎসাহিত করার লক্ষ্যে গবেষণা স্বীকৃতি স্বরূপ ‘কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ও ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং’ নামক ২য় ক্যাটাগরিতে যৌথভাবে ৫ জন গবেষক এ ডিন’স অ্যাওয়ার্ড পেয়েছেন। এ গবেষণায় সুপারভাইজার হিসেবে ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম ও অধ্যাপক শহিদুর রহমান।
এতে ক্যাটাগরি বাকি গবেষণকরা হলেন সাদিয়া সুলতানা, মো. জাফর ইকবাল, মো. মিজানুর রহমান রশিদ। ‘কেমিক্যাল ইন্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স এবং পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং ও ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি’ নামক ৩য় ক্যাটাগরিতে এ অ্যাওয়ার্ড পেয়েছেন ৭ জন গবেষক। এতে সুপারভাইজার হিসেবে ছিলেন ফুড ইঞ্জিনিয়ার এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। এতে ক্যাটাগরির গবেষকরা হলেন মোহাম্মদ রুজলান হাবিব, জামিল কবির, শিরিন আক্তার, জেনি মুর ও ইয়াসমিন নাহার জলি।
‘মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং’ নামক ৪র্থ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন ৫ জন গবেষক। এই গবেষক দলের সুপারভাইজার হিসেবে ছিলেন ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবু সায়েম ও অধ্যাপক ড. মো. মুহসিন আজিজ খান। এতে আরও গবেষক হিসেবে ছিলেন প্রণব কুমার বিশ্বাস, লুকা রুমোলি ও মিচেলা ড্যালি মুরা।
গবেষণার ক্যাটাগরি প্রত্যেক দলকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়। প্রসঙ্গত, এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজি অনুষদের ‘সিভিল এন্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার’ ১ম ক্যাটাগরি তে কোন আবেদন পাওয়া যায়নি। ফলে এ ক্যাটাগরি কোন অ্যাওয়ার্ড দেওয়া হয়নি।