- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

শাবিতে মাভৈঃ সম্মাননা পেলেন সংগঠনের তিন সদস্য

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র আবৃত্তি বিষয়ক সংগঠন মাভৈঃ আবৃত্তি সংসদের মাভৈঃ সম্মাননা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ইউসি সেন্টার ভবনের ১০৩ নম্বর কক্ষে এ সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা প্রাপ্ত সদস্যরা হলেন ২২ তম কার্যকরী পরিষদের সভাপতি রাজর্ষি ভট্টাচার্য্য, সহ সভাপতি সুমাইয়া খন্দকার বৃন্তি ও সাধারণ সম্পাদক দীপংকর দাশ বৃ্ন্ত

সম্মাননা অনুষ্ঠান সম্পর্কে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ‘মাভৈঃ আবৃত্তি সংসদ তাদের নিবেদিত প্রাণ সদস্যদের জন্য   বিশ্ববিদ্যালয় শিক্ষাজীবন শেষে সম্মান প্রদর্শনপূর্বক প্রতিবছরই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় এবারও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় মাভৈঃ আবৃত্তি সংসদের বর্তমান কার্যকরী পরিষদের সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন