
নারায়ণগঞ্জ জেলা থেকে আগত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘নারায়ণগঞ্জ স্টুডেন্টস এসোসিয়েশন সাস্ট’র যাত্রা শুরু হয়েছে।
নতুন সংগঠনটির প্রথম সভাপতি হিসেবে রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. মাহফুজুল আলম ও সাধারণ সম্পাদক হিসেবে বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নূরে আলম শ্রাবণ মনোনীত হয়েছেন। তারা উভয়ই ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই এসোসিয়েশনটির প্রধান উপদেষ্টা হিসেবে আছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবুল হাসনাত।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি আসিফুর রব ভূইয়া, তন্নিমা আক্তার ও সাফায়াত আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক শুভ আহমেদ ও আকিব হোসাইন, সাংগঠনিক সম্পাদক শোয়াইব মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান আসিফ, কোষাধ্যক্ষ লিমন সাহা, সহকারী কোষাধ্যক্ষ ইশরাত জাহান আশুরা, প্রচার সম্পাদক সজীব শেহজাদ, উপ-প্রচার সম্পাদক হিমেল দাস, হাসিবুর রহমান মোল্লা।
এছাড়া কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন- সাব্বির রহমান, মেহেদী হাসান, এফ এইচ পাভেল ও ফাহিম মুনতাসির নোমান।