- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

শাবিপ্রবিতে ফরেস্ট্রি স্টুডেন্ট এসোসিয়েশনের সভপতি মাজহারুল, সম্পাদক তালহা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বাংলাদেশ ফরেস্ট্রি স্টুডেন্ট এসোসিয়েশন (বাফসা)-এর ২০তম কার্যনির্বাহী
কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি মাজহারুল হক এবং সাধারণ সম্পাদক তালহা মনোনীত হয়েছেন।

বুধবার (৯ জুলাই ) বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগে আয়োজিত বাফসার ১৯তম কমিটির শেষ সাধারণ সভায় নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন বিভাগের বিভাগীয় প্রধান ও বাফসার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ রেদোয়ান। উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

সভায় বিদায়ী কমিটির সহ-সভাপতি মো. জাহিদুল হাসান এবং সাধারণ সম্পাদক আশিক কুমার তাদের দায়িত্বকালের বিভিন্ন কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। সর্বসম্মতভাবে ১৯তম কমিটির কার্যকাল সমাপ্ত ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে আর্থিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের প্রভাষক নিলিমা ফেরদৌস। সাংস্কৃতিক সম্পাদক মনোনীত হয়েছেন আশিক আহমেদ রিয়ান, ক্রীড়া সম্পাদক আবদুল বারী তুহিন, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মুহিনুর রহমান এবং প্রকাশনা সম্পাদক হয়েছেন মিগানুর রহমান ইলিয়াস। সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আছেন মো. আলিউর রহমান বাদন, সহ-ক্রীড়া সম্পাদক আবদুল্লাহ মোহাম্মদ সাদ এবং সহ-প্রকাশনা সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী। দপ্তর সম্পাদক হয়েছেন তাওসিফ উৎপল। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সুধীপ্ত সরকার সঞ্জয় এবং তাসফিয়া সিদ্দিক মুনতা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন