
বইপ্রেমী মানুষদের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শুরু হতে যাচ্ছে ‘জিয়া পাঠশালা’ নামে ৩ দিন ব্যাপী বইমেলার আয়োজন।
আগামী ৫ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় এ বইমেলা প্রদর্শনী অনুষ্ঠিত হবে বলে জানান মেলাটির আয়োজক ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নাঈম সরকার।
নাঈম সরকার বলেন, ‘জিয়া পাঠশালা একটি ব্যতিক্রমধর্মী চ্যারিটি বুক স্টল, যেখানে ১৯৭১ থেকে ২০২৪ পর্যন্ত বাংলাদেশের প্রকৃত ইতিহাস নিয়ে লেখা বিভিন্ন ধরনের বই পাওয়া যাবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো জাতির ইতিহাসকে সংরক্ষণ ও তা সবার কাছে পৌঁছে দেওয়া। পাঠশালার একটি গুরুত্বপূর্ণ দিক হলো এর মানবিক উদ্দেশ্য। এখানে বিক্রি হওয়া বইয়ের পুরো আয় জুলাই-আগস্ট মাসে আহত ও বিপদগ্রস্ত মানুষের সেবায় ব্যয় করা হবে। এখানে শিক্ষার্থীরা বই পড়ার পাশাপাশি বই ক্রয় করতে পারবে।’