শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নেতৃত্বে হুমায়রা ও নোমান

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলচ্চিত্র বিষয়ক একমাত্র সংগঠন ‘চোখ ফিল্ম সোসাইটি’র ২২তম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের হুমায়রা হিম এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগের ও একই সেশনের আবু সাইদ নোমান মনোনীত হয়েছেন।

শুক্রবার (১ আগস্ট) সংগঠনটির বার্ষিক এক সাধারণ সভা এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হৃত্তিক তালুকদার, সহ-সভাপতি মিরাজ মৃধা, আল মুজাহিদ আবির, রিপন ইসলাম ও সাদিয়া রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নুর হোসেন নয়ন ও আলিফ আমিরাত, সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন রুপম ও এম. ডি. জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক আসিফ রাইয়ান জীম, সহকারী সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া ও সিরাজুল ইসলাম, উৎপাদন সম্পাদক জাকারিয়া তালুকদার অমিও, সহকারী উৎপাদন সম্পাদক মোহাম্মদ রবিন মিয়া ও আদিবা সালেহা, কোষাধ্যক্ষ তাইফা রহমান তাহেরা, সহকারী কোষাধ্যক্ষ আরিফ আহমেদ, গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক এ. কে. এম. তানভীর হাসান, সহকারী গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান মারুফ, স্ক্রিনিং ও উৎসব সম্পাদক ইফতেকার হায়দার রাকিব, সহকারী স্ক্রিনিং ও উৎসব সম্পাদক গৌরব পাল, দৃশ্য ও শিল্প সম্পাদক মোছাঃ ফারিয়া মোমতাজ, সহকারী দৃশ্য ও শিল্প সম্পাদক সামি রহমান খান ও উম্মে খাদিজা খুশবু, চলচ্চিত্র গবেষণা ও উন্নয়ন সম্পাদক আরাফাত ই. আফতাব, সহকারী চলচ্চিত্র গবেষণা ও উন্নয়ন সম্পাদক আশীষ অধিকারী, দপ্তর ও সংরক্ষণ সম্পাদক হেলেনা আক্তার, সহকারী দপ্তর ও সংরক্ষণ সম্পাদক সৌভিক দাস মনোনীত হয়েছেন। সিনিয়র নির্বাহী সদস্য হিসেবে সাকিব মিয়া, মো. হামিম চৌধুরী, সৌরভ কুমার সরকার, নুর সাইফুল্লাহ আবেগ, পূজা মিত্র ও মাহাফুজুর রহমান আকাশ মনোনীত হন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনটির ১৮তম কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আকরাম হোসাইন নয়ন, ১৯তম কমিটির সাধারণ সম্পাদক ইমরুল হাসান, ২০তম কমিটির সভাপতি ইমতিয়াজ হোসেন এবং ২১তম কমিটির সভাপতি শাকিব মিয়া ও সাধারণ সম্পাদক মো. হামিম চৌধুরীসহ বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন