শাবিপ্রবি দিনাজপুর-নীলফামারী স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে যারা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আঞ্চলিক সংগঠন দিনাজপুর- নীলফামারী স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের চতুর্থ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন এ কমিটিতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আসাদুজ্জামান আশিক এবং সাধারণ সম্পাদক হিসেবে ২০২০-২১ শিক্ষাবর্ষের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী তানভীর আহমেদ আবির মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনটির উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক শামীম আরা বেগম, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাসুদ পারভেজ, ব মহাবিদ‍্যালয় পরিদর্শক(ভারপ্রাপ্ত) মো. ইউনুস আলী, উপ গ্রন্থাগারিক বিনয় কুমার রায়ের স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটি দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন, সহ-সভাপতি রোকনুজ্জামান লিখন, নুর মোহাম্মদ নাহিদ, খাদিজা আক্তার শাম্মী, মোহাম্মদ মাসুম ইসলাম,অমিত রায়, তৌফিক আহমেদ, রাফিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত তাবাসসুম, দিপঙ্কর রায়, মনির হোসেন, টগর পাল, ফাহিম শাহারিয়ার, মাসুদ রানা, রিদওয়ান ইসলাম রিয়াদ, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মারুফ সাকলাইন, তারিত, বর্ণ, মোহাম্মদ ডিনার হোসেন, কোষাধ্যক্ষ মোহাম্মদ শামীম ইসলাম, সহকারী কোষাধ্যক্ষ রাজু, মোকছেদুল, দপ্তর সম্পাদক তিশা, আকরাম, সহকারী দপ্তর সম্পাদক সাদিয়া আক্তার সূচনা ও শুভেচ্ছা ইসলাম মনোনীত হন।

এছাড়া প্রচার সম্পাদক শান্ত সেন, সহকারী প্রচার সম্পাদক নিলয় রায়, বিজয়া রায়, আইটি সম্পাদক আহসান হাবিব, মোহাম্মদ সাজেদুল ফেরদৌস, সহকারী আইটি সম্পাদক ফাহমিদা আশা, আব্দুলাহ আল নোমান, ক্রীড়া সম্পাদক সায়মন, সহকারী ক্রীড়া সম্পাদক সাকিব আল বসুনিয়া,আব্দুস সালাম আমির, সাংস্কৃতিক সম্পাদক শাকিল আহমেদ, সহকারী সাংস্কৃতিক সম্পাদক পঙ্কজ অধিকারী, অনুপমা বসাক দিয়া, নারী বিষয়ক সম্পাদক ইসমিতা তাজমিম, সহকারী নারী বিষয়ক সম্পাদক আফিয়া মালিহা, মনিরা মিম মনোনীত হয়েছেন।

এতে কার্যনির্বাহী সদস‍্য হিসেবে নাইমুল ইসলাম নিরব, মনজুরুল ইসলাম মুন্না, দেবেন্দ্রনাথ,আহসান কবির,কৌশিক কুমার, জেরিন ইমা,পারভেজ চৌধুরী,সূচিত্রা রায়,কাকন রায়, লাবিব ও আদরিকা অধিকারী মনোনীত হয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন