- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

শাবিপ্রবি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যসোসিয়েশনের নেতৃত্বে যারা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন অফ সাস্টের ৭ম কার্যনির্বাহী পরিষদের কমিটি ঘোষিত হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) হিসেবে বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী সাদমান সাকিব স্বচ্ছ ও সাধারণ সম্পাদক হিসেবে একই সেশনের শিক্ষার্থী কাইফুল ইসলাম অনি নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে এ নির্বাচন অনুষ্ঠিত হয় বলে জানান সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক কাইফুল ইসলাম।

পদাধিকারবলে এ কমিটিতে সভাপতি হিসেবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক নুরুজ্জামান সাকিব এবং কোষাধ্যক্ষ হিসেবে সহকারী অধ্যাপক সাদ বিন মোশাররফ দায়িত্ব পালন করবেন।

এছাড়া এ কমিটিতে সহকারী কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল তানিম, যুগ্ম সম্পাদক স্বাগত দাস, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফিরোজ মাহমুদ শামীম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবিদুর রহমান, প্রচার-প্রকাশনা সম্পাদক কাজী তোফাজ্জল ইসলাম, ক্রীড়া সম্পাদক নাজমুল হাসান, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহাবুব, সহকারী তথ্য ও প্রযুক্তি সম্পাদক মেহরাব হোসেন অপি, সহ ক্রীড়া সম্পাদক সায়েদ মুহাম্মদ সাদ, সাংস্কৃতিক সম্পাদক সাকিবুর রহমান শিশির, সহ সাংস্কৃতিক সম্পাদক নাফিউল নুর নাফি নির্বাচিত হয়েছেন।

এছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে মুহাম্মদ আবদুল্লাহ আর ইফতেখার আহমেদ আবির, জাওয়াদ আব্দুল্লাহ, জিকরুল শাহরিয়ার অয়ন, মুরসালিন আলভি, মাহফুজ আহমেদ মুবিন ও রাজীব দাস নির্বাচিত হন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন