শাবিপ্রবি সিভিল ও এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের নেতৃত্বে যারা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের ৩০তম কার্যনির্বাহী পরিষদের কমিটি ঘোষিত হয়েছে। এতে সহ-সভাপতি হিসেবে বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী তওরাত হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে একই সেশনের শিক্ষার্থী মো. হানিফ হাসান নিশান নির্বাচিত হয়েছেন।

রবিবার (৩ আগস্ট) বিভাগীয় কার্যালয়ে এই কমিটি ঘোষণা করা হয় বলে জানান সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক মো. হানিফ হাসান নিশান।

পদাধিকারবলে এই কমিটিতে সভাপতি হিসেবে বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ শাহীদুর রহমান এবং কোষাধ্যক্ষ হিসেবে প্রভাষক নুসরাত জাহান ইকরা দায়িত্ব পালন করবেন।

নতুন কমিটিতে সহ সাধারণ সম্পাদক ইয়ামান মোরশেদ, সহকারী কোষাধ্যক্ষ, যুগ্ম সম্পাদক ইয়ামান মোরশেদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান নাদিম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওবায়দুল ইসলাম মিলু, সাংস্কৃতিক সম্পাদক তুহিন তালুকদার, নারী প্রতিনিধি সম্পাদক হুমাইয়া জাহান ইসমিতা, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ সাফিন, প্রকাশনা সম্পাদক আনাফ আবিদ রায়েদ, প্রচার সম্পাদক মালিহা মুশহিবা মর্ম, সেমিনার সম্পাদক মো. নাসিম, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. আদিল সরকার নির্বাচিত হয়েছেন।

এছাড়া যোগাযোগ সম্পাদক হিসেবে মুহাম্মদ নাদির-উজ-জামান নায়েফ, ক্রীড়া সম্পাদক মো. মারুফ, আপ্যায়ন সম্পাদক আদিত্য শংকর দাশ, সহ-আপ্যায়ন সম্পাদক আতেফ ইবনে শাহীদ এবং দপ্তর সম্পাদক মায়িশা তুল এলাহ নির্বাচিত হন।

এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রিফাত রহমান, কে. এম. শিহাব সাদিক, মো. সাব্বির আহমেদ শিমুল এবং মো. ইহতেশাম নাফিজ সিকদার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন