শাহজালাল বিশ্ববিদ্যালয়ের রিটায়ার্ড অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সভা ও পরিবারের সদস্যদের মিলনমেলা ১৫ জুলাই নগরীর রয়েল মার্ক হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল হাই ছামেনীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সাধারণ সভায় গত ছয় মাসে এসোসিয়েশনের নির্বাহী পরিষদ কর্তৃক যেসব কার্যাদি সম্পন্œ করা হয়েছে তা উপস্থাপন করা হয়। অত:পর সদস্যগণ বিভিন্ন বিষয়ে তাদের মূল্যবান মতামত প্রদান করেন এবং নির্বাহী পরিষদ এর কার্যক্রমে সাধারণ সদস্যবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।
সভায় সদস্যদের তথ্য ও লেখা সম্বলিত একটি প্রকাশনা যথাশীঘ্র সম্ভব বের করা এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এসোসিয়েশনের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরার পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্বাহী পরিষদের প্রতি আহবান জানানো হয়। সভা শেষে এসোসিয়েশনের সিনিয়র সদস্য জামিল আহমদ চৌধুরী একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন এবং বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করেন।
অনুুষ্ঠান উপস্থাপনার দায়িত্ব পালন করেন এসোসিয়েশনের সহ-সভাপতি খয়রুল আক্তার চৌধুরী। অনুুষ্ঠান শেষে এক সমৃদ্ধ ডিনারের ব্যবস্থা করা হয় এবং এতে রিটায়ার্ড অফিসার্স এসোসিয়েশনের সদস্য এবং তাদের স্পাউসগণ উপস্থিত ছিলেন।
