শিশু-কিশোরদের নিয়ে রাধার জন্মদিন উদযাপন

ইসকন সিলেট মন্দিরের অভ্যর্থনা কক্ষে গতকাল রবিবার রাত ৯টায় ভক্তিময় পরিবেশে উদযাপিত হলো ছোট্ট রাধা মোদকের জন্মদিন। কীর্তন, করতাল ও মৃদঙ্গের সুরে মুখরিত হয়ে উঠেছিলো পুরো মন্দির প্রাঙ্গণ।

এ আয়োজনে শিশু-কিশোর ও জাগ্রত ছাত্র সমাজের সদস্যরা অংশ নেন। তাদের প্রাণবন্ত অংশগ্রহণে জন্মদিনটি হয়ে ওঠে আরও বর্ণিল ও আনন্দঘন। ছোট ছোট শিশুদের কীর্তন, গান ও আবৃত্তিতে ভরে ওঠে অনুষ্ঠানস্থল।

অনুষ্ঠানে শুভ উপস্থিতি ছিলেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেট মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। তিনি ভক্তবৃন্দকে আশীর্বাদ প্রদান করে শিশুদের ভক্তিমূলক জীবন গঠনের জন্য উদ্বুদ্ধ করেন। মহারাজের উপস্থিতি ভক্তদের মনে আনন্দ ও উৎসাহের সঞ্চার ঘটায়।

জন্মদিন উপলক্ষে কীর্তন, কেক কাটা, প্রসাদ বিতরণ এবং আনন্দঘন মুহূর্ত ভাগাভাগি করেন উপস্থিত ভক্তরা।

রাধার বাবা, ইসকন সিলেট মন্দিরের যোগাযোগ বিভাগের পরিচালক সিদ্ধ মাধব দাস, ও মা, উপজেলা স্বাস্থ্য সহকারী হেমকান্তি লক্ষ্মী দেবী দাসী, আবেগভরে বলেন-“আজকের এই আয়োজনকে বিশেষ করে তুলেছেন ভক্তবৃন্দ, শিশু-কিশোর ও জাগ্রত ছাত্র সমাজ। আমরা কৃতজ্ঞ সবার কাছে। সবাই যেন আমাদের ছোট্ট রাধার জন্য আশীর্বাদ করেন, সে যেন বড় হয়ে ভক্তিময় জীবনযাপন করে।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন