শ্রমিক নেতাদের আটকের প্রতিবাদে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ

ফাইল ছবি

শ্রমিক নেতাদের আটকের প্রতিবাদে দক্ষিণ সুরমায় সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমার তেতলি পয়েন্টে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন তারা।

তাদের দাবি- আইনশৃঙ্খলা রক্ষাকারী একটি বাহিনী তাদের তিনজন শ্রমিক নেতাকে ধরে নিয়ে গেছে। শ্রমিক নেতারা বলছেন- তেতলি পয়েন্টস্থ তাদের উপ-শাখা কার্যালয় থেকে এ তিনজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আটকরা হলেন- ওই অফিসের সাংগঠনিক সম্পাদক শরিফ আহমদ এবং সদস্য জমির আহমেদ শীলু দাস।

এদিকে, অবরোধের ফলে সিলেট-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একদিকে হুমায়ুন রশীদ চত্বর-চন্ডিপুল থেকে দক্ষিণ সুরমার লালাবাজার পর্যন্ত দুপাশে আটকা পড়ে যানবাহনগুলো। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীসাধারণ। দক্ষিণ সুরমা থানাপুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে বলে সর্বশেষ খবরে জানা গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন